দেশের ২৭৭৭ পূজামণ্ডপের নিরাপত্তা দেবে বিজিবি

বিজিবির অপারেশন বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুরশেদ রহমান
দেশে এখন
0

সারা দেশের ২ হাজার ৭৭৭টি পূজামণ্ডপ নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিশ্চিত মনে দুর্গাপূজা পালনে সনাতনী ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি সদর দপ্তর।

আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাহিনীর অপারেশন বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুরশেদ রহমান।

তিনি বলেন, ‘সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপে নিরাপত্তা দেয়া হবে। ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি মাঠে মোতায়েন থাকবেন। ২১টি বেইজক্যাম্প প্রস্তুত করা হয়েছে।’

আরও পড়ুন:

এছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলায় বিশেষ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন বিজিবি পরিচালক।

পূজা চলাকালে গুজব ও সাম্প্রদায়িক উস্কানির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানানো হয়েছে। যেকোনো তথ্য ছবি ফুটেজ প্রচারের আগে যাচাই-বাছাই করার অনুরোধ করেছেন মাহবুব মুরশেদ রহমান।

এদিকে গতকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রাতে কুমিল্লা সীমান্তে দু’জন পুলিশকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে। খুব শিগগিরই দু’জন পুলিশকে ফেরত দেয়া হবে, তারা নিরাপদ আছেন এবং কোনো ধরণের ক্ষয়ক্ষতি ছাড়াই তাদের উদ্ধার করা সম্ভব হবে জানান বিজিবির এই কর্মকর্তা।

এসএস