আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত পাঁচ মাসব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমির বলেন, ‘মেহরাবের ইমামরা যেদিন সমাজের নেতা হবেন, সেদিন সমাজ থেকে ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, গুম, খুন দুর হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘একমাত্র কোরআনের দেখানো পথই সত্য আর বাকি সব বিভ্রান্তির দিকে নিয়ে যায়।’
এসময় হাফেজদের উদ্দেশ্যে আমির বলেন, ‘বুকে ধারণ করা কুরআনের শিক্ষা রাষ্ট্র বিনির্মাণে ব্যবহার করতে হবে।’
এর আগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শফিকুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা উত্তর মহানগরীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।





