স্থানীয় সরকার নির্বাচন: ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ

নির্বাচন কমিশনের লোগো
দেশে এখন
0

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য এ সময়ের মধ্যে আবেদন করা যাবে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ইসির সময়সূচি অনুযায়ী আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর। ভোটার স্থানান্তরের আবেদন ইস্যুর শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর।

চিঠিতে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তিকরণ সংক্রান্তে বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন নির্ধারণ করেছেন।’

এ সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা বা থানা নির্বাচন অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।—বাসস

এএইচ