নির্বাচন-কমিশন
স্থানীয় নির্বাচনে পুলিশ প্রশাসনকে ইসি কোনো বেআইনি নির্দেশনা দেবে না: সিইসি

স্থানীয় নির্বাচনে পুলিশ প্রশাসনকে ইসি কোনো বেআইনি নির্দেশনা দেবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে পুলিশ প্রশাসনকে কোনো প্রকার বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতি অনুযায়ী কমিশন কাজ করছে। গতকাল (বুধবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশের দায়িত্বে পেশাদারিত্ব বজায় রাখা সংক্রান্ত কর্মশালা শেষে এসব জানান সিইসি।

নির্বাচনের সময় সাংবাদিকদের ডিজিটাল অ্যাক্রিডিটেশন কার্ড দেবে ইসি

নির্বাচনের সময় সাংবাদিকদের ডিজিটাল অ্যাক্রিডিটেশন কার্ড দেবে ইসি

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কাজ সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে ‘ডিজিটাল অ্যাক্রিডিটেশন ও কার্ড ইস্যুয়েন্স সফটওয়্যার’ তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সফটওয়্যারের প্রয়োজনীয় রূপরেখা (এসআরএস) চূড়ান্ত করতে ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই: ইসি সচিব আখতার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই: ইসি সচিব আখতার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি, মাঠে ড্রোন রাখার পরিকল্পনা

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি, মাঠে ড্রোন রাখার পরিকল্পনা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটের পরিবেশ নিরাপদ রাখতে সব ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘বডি–ওর্ন ক্যামেরার’ ব্যবহার বাড়ানো সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও নেয়া হয়েছে।

সামসুল আলম থাকলে স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে না: গোলাম পরওয়ারের দাবি

সামসুল আলম থাকলে স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে না: গোলাম পরওয়ারের দাবি

নির্বাচন কমিশনে (ইসি) চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অতিরিক্ত সচিব সামসুল আলমের বিষয়ে আবারও আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সংসদ নির্বাচনে সামসুল আলম বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য থাকায় আসন্ন স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে না। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এমনটা জানান।

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন: ইসি

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন: ইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। আজ (সোমবার, ৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসির প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

ইসির প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে

বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা করার পরে সেখানে উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই পরিপ্রেক্ষিতে সেখানে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সে ক্ষেত্রে ওই আসনের প্রবাসী ভোটার এবং দেশে থাকা সরকারি চাকরিজীবী ও ভোটের দায়িত্ব নিয়োজিতরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ইসি

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ইসি

গত ২১ আগস্ট শপথ নিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নতুন রাষ্ট্রপতির সঙ্গে ইসির এটাই প্রথম সাক্ষাৎ।

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

চলতি বছরের নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে ইসির প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে ইসির প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (‎বৃহস্পতিবার, ২০ আগস্ট) প্রজ্ঞাপনে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ ও মির্জা আব্বাস, কেন?

মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ ও মির্জা আব্বাস, কেন?

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। জাতীয় সংসদ ভবনের নির্দিষ্ট কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে (Presidential Election BD)।