আজ (সোমবার, ২৬ অক্টোবর) রাজধানীর কলাবাগানে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকার উন্নয়ন শীর্ষক নাগরিক সংলাপে এ কথা বলেন মন্ত্রী।
এসময়, সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘নগরের উন্নয়ন করতে হলে ওয়ার্ড ভিত্তিক সমাধানের পথ খুঁজতে হবে। ক্ষুদ্র ও ব্যক্তি স্বার্থ বিবেচনা না করে সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।’
সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘বিগত সময়ে সিটি করপোরেশনের অর্থ লুটের কারণে উন্নয়ন ব্যহত ছিলো।’
এদিকে, ডিএসসিসি প্রশাসক মো আবদুস সালাম বলেন, ‘সিটি করপোরেশনকে জনগণের কাছাকাছি ও জবাবদিহিতায় নিয়ে আসতে কাজ করছে সরকার।’
তিনি বলেন, ‘রেজিস্ট্রেশন ছাড়া ঢাকা শহরের কোথাও কোনো হকার বসতে দেয়া হবে না।’
হলি-ডে মার্কেট কিংবা একটি নির্দিষ্ট স্থানে ফুটপাত বসার ব্যবস্থা করছে সিটি করপোরেশন বলেও জানান ডিএসসিসি প্রশাসক মো আবদুস সালাম।





