আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ এ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
বার কাউন্সিল জানায়, এতদিন আইন পেশায় প্রবেশের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২১ বছর নির্ধারিত থাকলেও সর্বোচ্চ কোনো বয়সসীমা ছিলো না। ২০২৪ সালের আগস্টে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটি বয়সসীমা নির্ধারণের সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় ১৯ আগস্টের সভায় ৩৫ বছর বয়সসীমার বিষয়টি অনুমোদন পায়।
ফলে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং পরবর্তী সব কার্যক্রমে এ বয়সসীমা অনুসরণ করা হবে বলেও জানায় বার কাউন্সিল।





