প্রতিটি বিভাগীয় শহরে স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এম এ মুহিত
দেশে এখন
0

দেশের প্রতিটি বিভাগীয় শহরে স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এছাড়া বাজেটে সাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সকালে তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে বিশ্ব আয়োডিন দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের শতকরা ১২ ভাগ মানুষ আয়োডিনের অভাবে ভুগছে। তাদের চিহ্নিত করে পুষ্টি নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘৬০ থেকে ৭০ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু পুষ্টিহীনতায় ভুগছে। তারা বিভিন্ন কর্মসূচি থেকে বাদ পড়ে যাচ্ছে।’ এসময় আয়োডিনের অভাব বুদ্ধিবৃত্তিক জাতি গঠনে বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এছাড়া স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান ড. এম এ মুহিত।

এসএইচ