গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বৈঠক
দেশে এখন
0

গুম, বিচারবহির্ভূত হত্যা ও পুলিশ হেফাজতে মৃত্যু চায় না সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

আজ (বুধবার, ২৮ অক্টোবর) সংসদে বিগত ১৭ বছরে গুমের শিকার ও না ফেরাদের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন ও গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ব্রিফিংয়ে গুমের অভিযোগ ওঠা মিরাজ শেখের বিষয়ে সালাহউদ্দিন আহমদ সরকারের চলমান তদন্তের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনগুলোকেও স্বাধীন তদন্তের আহ্বান জানান।

এদিনও আইজিপির বক্তব্যকে অসতর্কতাবশত ভুল উল্লেখ করে বলেন, ‘এমন শব্দচয়ন ঠিক হয়নি।’

জেআর