প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকামী মানুষের কাছে ৭ নভেম্বর গৌরবের। ৭ নভেম্বর শত্রু-মিত্র চেনার দিন। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চরম আকার ধারণ করেছিলো। যে অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলন্ঠিত করেছিলো তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘একই অপশক্তি মহাজোটের নামে গণতন্ত্র ও স্বাধীনতা ভূলুণ্ঠিত করেছিলো, পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেনাবাহিনীর মর্যাদা ভূলন্ঠিত করেছিলো। ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিলো । ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানেও ৭ নভেম্বরের অপশক্তির পরাজয় ঘটেছে।’
৭ নভেম্বরকে ইতিহাসের ম্যাগনাকার্টা বলে উল্লেখ করেন সরকারপ্রধান।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ইতিহাস সচেতন বর্তমান প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে দেশ পথ হারাবে না। তরুণরা প্রমাণ করেছে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তারা আপোষ করেনি। তারুণ্যের সব সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর।’





