দুই দিনের সফরে ইসলামাবাদে এনএসআই মহাপরিচালক

এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ
দেশে এখন
0

দুই দিনের সফরে ইসলামাবাদ গিয়েছেন এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) একটি অভ্যন্তরীণ সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

মূলত ‘মারগাল্লা ডায়ালগ’ নামের একটি সংলাপে অংশ নিতেই এ সফর। এ আয়োজনটি ২০১৯ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এ সংলাপে মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়া অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

পাকিস্তানভিত্তিক ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইপিআরআই) কর্তৃক ২০১৯ সাল থেকে আয়োজিত ‘মারগাল্লা ডায়ালগ’ একটি আন্তর্জাতিক ফোরাম। এটি মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া এবং অন্যান্য অঞ্চলের নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ ও কৌশলগত বিশেষজ্ঞদের এক মঞ্চে একত্রিত করে।

আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে খোলামেলা এবং গঠনমূলক আলোচনার একটি অন্যতম প্ল্যাটফর্ম হলো এ সংলাপ। এর মূল লক্ষ্য পারস্পরিক সমঝোতা বৃদ্ধি, সহযোগিতা জোরদার করা এবং শান্তিপূর্ণ অংশগ্রহণে উৎসাহিত করা।

এছাড়া উদীয়মান চ্যালেঞ্জগুলোর যৌথ সমাধান খুঁজে বের করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তিতে অবদান রাখাও এ আলোচনার উদ্দেশ্য। তিন দিনব্যাপী এ সংলাপটি ২০২৬ সালের ১০ থেকে ১২ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এএইচ