সিলেট টেস্টে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। হাসান মাহমুদের সঙ্গে আরেকজন পেসার খেলালে ক্যারিবিয়ান ব্যাটারদের ওপর আরও বেশি চাপ তৈরি করা সম্ভব হতো বলে মনে করেন তিনি। দলে দু’জন অফস্পিনার খেলানো বুমেরাং হয়েছে বলে অভিমত তার।
খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আপনি আরেকটা ফাস্ট বলার খেলালে এটা অ্যাডভান্টেজ নিতে পারবেন ফার্স্ট ইনিংসের। সেকেন্ড হচ্ছে যে আপনি একই টাইপের বলার খুব বেশি ব্যবহার করছেন আপনি যদি দুটো অফস্পিনার আছে দুজনেই কিন্তু কোয়ালিটি কিন্তু আপনি একটা খেলালে খুব ভালো হয়।’
ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিংয়ে মুগ্ধ খালেদ মাসুদ। তবে লংগার ভার্সনে নিয়মিত এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে তার হৃদয়ে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক অধিনায়ক।
খালেদ মাসুদ পাইলট বলেন, ‘যে চমৎকার ইনিংস সেকেন্ড ইনিংস খুব ভালো ব্যাটিং করছে খুবই কনফিডেন্টলি ব্যাটিং করছে দেখে বোঝা যাচ্ছে যে এবং সবচেয়ে বড় জিনিস কি লংগার ভার্সনে একটা প্লেয়ার যখন ১০০, ১৫০ বা ২০০ রান করে তার কলিজাটা অনেক বড় হয়ে যায়।’
আরও পড়ুন:
এক দুই সিরিজ খারাপ করলেই কোনো ক্রিকেটারকে বিচার করার পক্ষে নন পাইলট। বরং পর্যাপ্ত সুযোগ দেয়ার পাশাপাশি বিদেশের মাটিতে বেশি বেশি সিরিজ খেলার মাধ্যমে ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শ তার। দক্ষিণ আফ্রিকা সিরিজে সাদমান ইসলাম না থাকায় ওপেনিংয়ে তানজিদের সঙ্গী হিসেবে শান্তকে দেখতে চান পাইলট। একইসঙ্গে দল নির্বাচনের স্বচ্ছতা ও ধারাবাহিকতার ওপরও জোর দেন তিনি।
খালেদ মাসুদ পাইলট বলেন, ‘ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এসব জায়গায় যদি ক্রিকেট খেলেন আপনি কিন্তু নিজের টেকনিক সম্পর্কে আপনি অনেকখানি অবগত হবেন যে আন্তর্জাতিক কোন লেভেলে আছেন সাউথ আফ্রিকার ওই কন্ডিশনে এক্সপেরিয়েন্স প্লেয়ার শান্ত তামিমকে নিয়ে ব্যাটিং করবে আমার কাছে মনে হয় যে জিনিসটা খারাপ হবে না এবং ভালো হলেই কথা।’
তিনি বলেন, ‘মিডেল অর্ডারটাকে স্ট্রং করার জন্য শান্ত যদি ওপরে আসে তাহলে আপনার নাম্বার থ্রি মুমিনুল, নাম্বার ফোর তৌহিদ হৃদয়, নাম্বার ফাইভ এ মুশফিকুর রহিম, সিক্স এ লিটন দাস, সেভেন এ মেহেদী মিরাজ তাহলে আপনি স্ট্রং ব্যাটিংয়ের অর্ডার পেয়ে গেলেন।’
ব্যাটিংয়ের ধারাবাহিকতা সঠিক দল নির্বাচন আর ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দক্ষিণ আফ্রিকা সিরিজে আনতে পারে ভালো ফলাফল এমনটাই বিশ্বাস সাবেক অধিনায়কের।





