প্রতিটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার জন্য এসটিএস নির্মাণ করবে ডিএনসিসি

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান
দেশে এখন
0

নগরবাসীকে পরিষ্কার শহর উপহার দিতে প্রতিটি ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস নির্মাণ করতে চায় বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। প্রশাসক জানান, এসব স্টেশন থেকে সংগৃহীত বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ ২০২৮ সাল থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) সকালে ডিএনসিসির কাফরুল সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি জানান, এসব স্টেশন থেকে সংগৃহীত বর্জ্য আমিন বাজার ল্যান্ড ফিল্ডে যাবে এবং সেখান থেকেই বিদ্যুৎ উৎপাদন হবে। নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘পুরো ঢাকাকে সবুজায়ন করার কাজ করছে সিটি করপোরেশন।’

জেআর