ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশ
অপরাধ
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার ও ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গতকাল (রোববার, ১৫ নভেম্বর) অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা বিভাগ ২৪, লালবাগ বিভাগ ৭৮, ওয়ারী বিভাগ ৭৪, মতিঝিল বিভাগ ৪৯, তেজগাঁও বিভাগ ৭৮, মিরপুর বিভাগ ১১৯, গুলশান বিভাগ ২৭, উত্তরা বিভাগ ২৫ ও গোয়েন্দা বিভাগ ছয় জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে দুইটি ছুরি, দুইটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুইটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ