এ সময় কোনো ধরনের ভোগান্তি এড়াতে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য আগেভাগেই প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর (Department of Social Services family card notice-Family card survey Bangladesh required documents and guidelines 2026)।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রধান কর্মসূচি ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত অক্টোবর ২০২৬ থেকে সারা দেশে বাস্তবায়ন করা হচ্ছে (Ministry of Social Welfare family card program Bangladesh)। প্রতিটি পরিবারকে এই ডাটাবেজের আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুন:
তথ্য সংগ্রহকারীরা বাড়িতে এলে যেসব কাগজপত্র ও তথ্য লাগবে (Documents and information required for family card census)
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় বাসায় উপস্থিত হতে পারেন (Required documents for family card registration BD)। তাই তথ্য প্রদান সহজ ও নির্ভুল রাখতে নাগরিকদের নিচের কাগজপত্র ও তথ্য হাতের কাছে রাখতে হবে:
- পরিচয়পত্র ও জন্মনিবন্ধন: পরিবারের যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি রাখতে হবে (Family card NID photocopy and birth certificate requirement)। পাশাপাশি পরিবারের অন্য প্রাপ্তবয়স্ক সদস্যদের এনআইডি এবং ১৮ বছরের কম বয়সী বা যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে।
- আর্থিক ও ব্যক্তিগত তথ্য: কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট নম্বর দিতে হবে (Family card MFS mobile banking account NID rule BD)। এ ছাড়া পরিবারের মোট সদস্যসংখ্যা, আয়-ব্যয় এবং সম্পদের সঠিক বিবরণ জানাতে হবে।
- ছবি ও স্বাক্ষর: আবেদনকারী নারীর ছবি এবং বসতবাড়ির ছবি প্রস্তুত রাখতে হবে (Family card applicant photo and house photo requirement)। পাশাপাশি নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।
আরও পড়ুন:
ফ্যামিলি কার্ড পেতে টাকা লেনদেন নয়, সতর্ক থাকার পরামর্শ (Family card free of cost alert and public awareness)
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে (Is family card free in Bangladesh scam warning)। কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি বা প্রতারক চক্র অর্থ দাবি করলে তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে কোনো পরিবার যেন এ শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে গুরুত্ব দিয়ে সঠিক তথ্য দিয়ে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে (Family card database inclusion cooperation BD)। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইমাম-খতিব এবং সুশীল সমাজের নেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
আরও পড়ুন:
আরও পড়ুন:





