তিনি বলেন, ‘বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে, আর পলাতক ফ্যাসিস্ট মরদেহের রাজনীতি করে।’
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) দুপুরে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়ায় বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজন কুষ্টিয়াবাসীর জন্য ইতিহাস হয়ে থাকবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।’
এরআগে দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কুষ্টিয়ায় আসেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সফরে দুটি খাল খননকাজের উদ্বোধনের কথা রয়েছে। এ উপলক্ষে প্রতিমন্ত্রী খাল দুটির কয়েকটি স্থান ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনসহ বিএনপি ও দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





