পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ

কাজে ফিরছেন শ্রমিকরা
দেশে এখন
0

তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে আজ মঙ্গলবার চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

গতকাল (সোমবার, ২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

গতকাল পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক পক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। কিন্তু মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকায় নিম্নতম মজুরি বোর্ড ঐকমত্যে পৌঁছাতে না পারায় আজ এ সভা অনুষ্ঠিত হবে।

আজকের সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা মজুরির লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এ শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন করা হবে।—বাসস

এএইচ