চিকিৎসকদের নিরাপত্তায় আইন দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
দেশে এখন
0

ডাক্তারদের নিরাপত্তায় স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত কার্যকরের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জে হামলায় আহত চিকিৎসক অসীম কুমার ধরকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

হাসপাতালটির সিসিইউ পরিদর্শন শেষে আহত চিকিৎসকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ‘জনসাধারণের সেবায় নিয়োজিত ডাক্তারের ওপর এমন হামলা নিন্দনীয়; জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।’

এছাড়া হামের টিকা পরিপূর্ণভাবে কাজ করছে উল্লেখ করে আগামী মাসের মধ্যে হামের প্রকোপ আরও নিয়ন্ত্রণে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জেআর