যাত্রাবাড়িতে অটোরিকশাকে বাসের ধাক্কা; নিহত চালক, আহত ৩

সড়ক দুর্ঘটনার প্রতীকী
দেশে এখন
0

যাত্রাবাড়ি রায়েরবাগে অটোরিকশায় বাসের ধাক্কা লাগার ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অটোরিকশার চালক মাসুম (৪০) নামের একজন ব্যক্তি নিহত হন। এঘটনায় আরোহী দুই যাত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন। আজ (বুধবার, ২৫ নভেম্বর) সকালে যাত্রাবাড়ি রায়েরবাগে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন; মো. বশির (৩৩), কাতার যাত্রী কাওসার হোসেন রুবেল (৩১), ও আলামিন (৩০)।

আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে, সেখানকার চিকিৎসক অটোরিকশা চালক মাসুম মিয়াকে (৪০) মৃত ঘোষণা করেন। আরোহী তিন জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে নিয়ে আসা আহত বশিরের স্ত্রী বলেন, ‘বেলা সাড়ে এগারোটায় রুবেল ও আলামিনের কাতার যাওয়ার কথা। সিএনজি অটোরিকশা নিয়ে বিমানবন্দর যাওয়ার কথা ছিলো তাদের। তাদের রিকশাটি যখন রায়েরবাগ বাসস্ট্যান্ডে যায়। সেখানে একটি বাস তাদের রিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তাদের রিকশা টি ছিটকে পড়ে তারা সবাই আহত হয়।’

স্থানীয়রা তাদের উদ্ধার করেন। আহত কাতার যাত্রী দুইজনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। নিহত অটোচালক মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মন্ড পাশা গ্রামের হারুন হাওলাদার এর ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক এসআই মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছেন।’

এফএস