১২ নভেম্বর এনভিডিয়ার সিইও পদে ইস্তফা দেয়ার পর থেকে প্রায় নিয়মিত সংবাদের শিরোনামে ছিলেন জেনসেন হুয়াং। কখনও হুয়াংকে স্বপদে ফেরাতে ট্রাম্পের আহ্বান, কখনও হুয়াংয়ের অনুপস্থিতিতে এনভিডিয়ার শেয়ারের দরপতন- এমন খবরগুলোই ঠাঁই পেয়েছে সংবাদের পাতায় কিংবা টেলিভিশন স্ক্রিনে।
সোমবার সবকিছুর অবসান ঘটিয়ে হুয়াংকে এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও দুই পদেই পুনর্বহাল করে পরিচালনা পর্ষদ। হুয়াংকে ফেরানোর সিদ্ধান্ত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মনে হলেও পরে ট্রাম্প দাবি করেন, সবকিছুর সমঝোতা করেছেন তিনি নিজেই। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, কেন হুয়াংকে ফেরাতে এতো উদ্যোগ নিলেন ট্রাম্প? এর পেছনে লুকিয়ে আছে কোন স্বার্থ?
সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদন বলছে, মার্কিন শেয়ারবাজারের অস্থিরতা নিরসন ও চীনের কাছে মেধা হারানোর ভয়ে হুয়াংকে স্বপদে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েন ট্রাম্প। কেননা হুয়াংয়ের পদত্যাগের পর শুধু এনভিডিয়ার শেয়ার এর দরপতন নয়, পুরো মার্কিন পুঁজিবাজারের লেনদেনেই নিম্নমুখী প্রবণতা বিরাজ করে। আর ট্রাম্পের শঙ্কা ছিল, এনভিডিয়া থেকে পদ হারানোয় হুয়াংকে লুফে নিয়ে চীনের কোনো এআই প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারে বেইজিং।
এসব কারণে জাতীয় নিরাপত্তা হুমকি কিংবা কংগ্রেসের তদন্তের অপেক্ষা সবকিছুকে তুচ্ছ প্রমাণ করে জেনসেন হুয়াংকে স্বপদে ফেরাতে জেডি ভ্যান্সকে দায়িত্ব দেন ট্রাম্প। সিএনএন বলছে, সিলিকন ভ্যালির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ভ্যান্স গত ৩ দিন ধরে হুয়াং ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করতে থাকে। এমনকি ভ্যান্স এনভিডিয়াকে আশ্বস্ত করেন, হোয়াইট হাউজ হুয়াংয়ের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করে এমন কোনো অভিযোগ খুঁজে পায়নি।
কিন্তু হুয়াংকে ফেরাতে ট্রাম্পের এমন তোড়জোড়ের খবরে চটেছে রিপাবলিক- ডেমোক্র্যাট দুই শিবিরই। ইতোমধ্যে বিরোধীরা অভিযোগ তুলেছেন, আর্থিক লাভের আশায় জাতীয় নিরাপত্তাকে জলাঞ্জলি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এমনকি হুয়াং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয় বলে মার্কিন অ্যাটর্নি জেনারেল যে দাবি করেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, এতো অল্প সময়ে কোনো তদন্ত ছাড়াই হুয়াংকে ক্লিয়ারেন্স দিয়েছেন ট্রাম্প ও অ্যাটর্নি জেনারেল।





