আজ (রোববার, ২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গার্মেন্টস খাত প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাময়িকভাবে মনে হতেই পারে যে তৈরি পোশাক খাতের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, তবে আন্তর্জাতিক মহল বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনার ওপর আস্থাশীল।
এছাড়া অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আগামী ৭ ও ৮ ডিসেম্বরের ঢাকা সফর স্থগিত হয়েছে বলেও জানান শামা ওবায়েদ।
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের স্বার্থ ও ৭১-এর চেতনা সমুন্নত রেখেই পাকিস্তানসহ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়া হবে।





