বিবৃতিতে মির্জা ফখরুল জানান, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনায় আমরা নিন্দা জানাই।
তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুর ( ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।’
বিবৃতিতে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সুচিকিৎসা নিশ্চিত করার সর্বাত্মক পদক্ষেপের পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করছেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, কাকরাইলে গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (জাপা) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংবাদ সম্মেলনের জন্য নিজেদের কার্যালয়ের দিকে যাওয়ার পথে গণঅধিকারের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)



