তারেক রহমান সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

সংসদীয় দলের সভাকক্ষে বিএনপির বৈঠক
দেশে এখন
রাজনীতি
0

তারেক রহমানকে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দলের সদস্যরা। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে আজ সকালে সংসদীয় দলের সভা ডাকার তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় দলের এ সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

এএইচ