আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সারজিস আলম বলেন, ‘বিএনপি এতদিন ধরে গণতন্ত্রের অনেক বড় বড় লেকচার দিয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে একটি মাত্র সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের সময় বিএনপি বলেছিলো এটার মধ্য দিয়ে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছিলো। এখন তারা নির্বাচিত সরকার হয়ে প্রতি জায়গাতে প্রশাসক দেয়া শুরু করেছে। এই প্রশাসকদের দিয়ে তারা বিভিন্ন স্থানে ক্ষমতা কুক্ষিগত করবে, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা দলীয় লোকদের দিবে। এটা তো স্বৈরাচারের পথে এগিয়ে যাবার একটি ধাপ।’
তিনি বলেন, ‘তারা যদি প্রশাসক বসিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় তাহলে আমরা তাদের বলবো, এই বাংলাদেশে কোনো স্বৈরাচার স্থায়ী হতে পারেনি,আগামীতে কেউ চেষ্টা করলে সেটা করতে পাড়বে না।’
আরও পড়ুন:
গণভোট নিয়ে সারজিস আলম বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে মানুষের যদি এত বড় একটি ম্যান্ডেট ভুলে যায়, মানুষের চাওয়া ভুলে যায় তাহলে আমরা মনে করি এটা বিএনপি স্বৈরাচারের পথে হাটার প্রথম ধাপ।’
তিনি বলেন, ‘রাষ্ট্র হচ্ছে জনগণের জন্য, জনগণের ঊর্ধ্বে কিছু নাহ। বাংলাদেশের সংবিধান বলেছে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাহলে সেই জনগণ যখন ম্যান্ডেট দেয় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আর আপনি যদি সংবিধানের দোহাই দেন তাহলে আমরা মনে করি আবার নতুন করে আগের মত ক্ষমতাকে কুক্ষিগত করতে চান আপনি। তবে এবারে বাংলাদেশের মানুষ ক্ষমতাকে আর কাউকে কুক্ষিগত করতে দেবে না।’
এসময় জেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় নিজ দলের কর্মীসভায় যোগ দেবার উদ্দেশে রওনা দেন।





