আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) বেলা ১টায় বরগুনার একটি রেস্টুরেন্টে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রসঙ্গে বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, ‘বিএনপিকে তাদের নিজস্ব সমস্যা স্বীকার করতে হবে, তাহলে আমরাও তাদের পাশে থাকব। তবে দলটির ক্ষমতার অপব্যবহার ও সর্বস্তরে দলীয়করণ বন্ধ করতে হবে।’
তিনি সতর্ক করে বলেন, ‘দলীয় পদ-পদবি দেখে অপরাধীদের আশ্রয় দিলে এক সময় বিএনপি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে।’
আরও পড়ুন:
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনা ইঙ্গিত দিয়ে এনসিপির এই নেতা আক্ষেপ করে বলেন, ‘হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না, যা অত্যন্ত দুঃখজনক। এই হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
তিনি সরকারের সমালোচনা করে যোগ করেন, ‘আমরা আর বিএনপির কথার ঝুড়ি শুনতে চাই না, কাজ দেখতে চাই।’
সরজিস আলম দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য সম্পূর্ণভাবে সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করেন এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে মাদক নির্মূলের জোর দাবি জানান।
আরও পড়ুন:
লংমার্চ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, লংমার্চের উদ্দেশ্য সরকার পতন ঘটানো নয়। পাশাপাশি এনসিপি আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি গণমাধ্যমকে অবহিত করেন।
একই সময়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিয়েছে। জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে বলে আমাদের মনে হয় না।’
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই সনদ বাস্তবায়ন না করা হলে এই সরকার পাঁচ বছর টিকতে পারবে না।’





