আজ (সোমবার, ৫ অক্টোবর) বিকেলে লংমার্চ বাস্তবায়ন ১১ দলীয় লিয়াজু কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ১০ অক্টোবর এ লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আসন্ন দুর্গাপূজার কথা ভেবে আগামী ৩১ অক্টোবর লংমার্চের তারিখ নির্ধারণ করা হয়।
আরও পড়ুন:
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটির প্রস্তাবের প্রতিবাদে এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা নিত্য পণ্য, গ্যাস ও জ্বালানির মূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ৭ দফা দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।
এর আগে, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও হয়রানি, কুষ্টিয়ায় এনসিপি নেতা নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১১ দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান সেক্রেটারি জেনারেল। বলেন, ফ্যাসিবাদী কায়দায় সরকার বিরোধীদলকে মোকাবিলার চেষ্টা করছে।





