দেশ যখন ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে: এ্যানি

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
দেশে এখন
0

দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ তখন বাইরে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে রক্ষা করা হবে। ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ দখল মন্তব্য ইস্যুতে এসব মন্তব্য করেছেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সকালে ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন।

পাশাপাশি বর্ডারে মিটিংয়র মাধ্যমে যে ধরনের ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে ভারতকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।

এছাড়া বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পদ্মা, তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।

এসময় জাতীয় স্বার্থ বিরোধী যেকোনো চক্রান্ত মোকাবিলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

এসএস