বিএনপি দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার
রাজনীতি
1

বিএনপি গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করে দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে এবং সংসদীয় ফ্যাসিবাদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘২৮ শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের মধ্যেই দেশে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল।’

আজ (বুধবার, ২৮ অক্টোবর) বিকেলে ছাত্রশিবির আয়োজিত পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কোনো দলের নাম হতে পারে না এটা সন্ত্রাসী ও ফ্যাসিস্টদের ক্লাব। বর্তমান সরকারকেও এই ক্লাব থেকে শিক্ষা নিতে হবে।’

একই অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, ২৮ অক্টোবর থেকে বিএনপি ও আওয়ামী লীগ এক হয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র শুরু করেছিল।

এ ছাড়া, পিলখানা হত্যাকাণ্ডের পেছনে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ভারতের সহযোগিতারও অভিযোগ তোলেন শিবির সভাপতি।

জেআর