আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় খুলনার ফুলতলা উপজেলার পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ফুলতলা এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। ২০১৮ সালের নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়া হয়েছিল। সেই বাংলাদেশে আজ মানুষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। এ মুহূর্তে কোনো শঙ্কা নেই।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘জনগণের রায়ই চূড়ান্তভাবে নির্ধারণ করবে, দেশ কে চালাবে।’
এদিকে, নির্ধারিত সময়ের আগেই খুলনার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলে কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন নারী-পুরুষ ভোটাররা।
ভোটাররা জানান, নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।





