আরব আমিরাতে ঈদুল আজহা ২৭ মে

ঈদের চাঁদ
ধর্ম ও বিশ্বাস
0

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ (রোববার, ১৭ মে) সকালে আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দিনের বেলা হিজরি ১৪৪৭ সনের চাঁদ দেখা যাওয়ায় ঈদের তারিখ ঘোষণা করে দেশটি।

চাঁদটি পর্যবেক্ষণের সময় এর বয়স ছিলো প্রায় ৯ ঘণ্টা। এই হিসাব অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ইতোমধ্যে জিলহজ মাসের চাঁদ দেখার কার্যক্রম জোরদার হয়েছে। এর মধ্যে তিউনেসিয়া প্রথম দেশ হিসেবে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়েছে। দেশটিতে ২৭ মে ঈদুল আজহা পালিত হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে তুরস্কও সোমবার থেকে জিলহজ মাস শুরুর কথা জানিয়েছে।

আরও পড়ুন:

জেআর