সূরা ফালাকের আরবি, বিশুদ্ধ বাংলা উচ্চারণ ও অনুবাদ (Surah Al-Falaq Bangla Pronunciation and Meaning)
সঠিক মাখরাজ ও বিশুদ্ধ উচ্চারণে সূরা পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি আয়াতের বাংলা উচ্চারণ ও সরল অর্থ নিচে উল্লেখ করা হলো:
আয়াত ১:
- আরবি: قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِ ۙ
- বাংলা উচ্চারণ (Bangla Pronunciation): কুল আউযু বিরাব্বিল ফালাক্ব।
- বাংলা অর্থ (Bangla Meaning): বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার।
আয়াত ২:
- আরবি: مِنۡ شَرِّ مَا خَلَقَ ۙ
- বাংলা উচ্চারণ: মিন শাররি মা খালাক্ব।
- বাংলা অর্থ: তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে।
আয়াত ৩:
- আরবি: وَمِنۡ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ۙ
- বাংলা উচ্চারণ: ওয়া মিন শাররি গাসিক্বিন ইযা ওয়াক্বাব।
- বাংলা অর্থ: অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়।
আয়াত ৪:
- আরবি: وَمِنۡ شَرِّ النَّفّٰثٰتِ فِي الۡعُقَدِ ۙ
- বাংলা উচ্চারণ: ওয়া মিন শাররিন নাফ্ফাছাতি ফিল্ উক্বাদ।
- বাংলা অর্থ: গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে।
আয়াত ৫:
- আরবি: وَمِنۡ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ
- বাংলা উচ্চারণ: ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
- বাংলা অর্থ: এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
আরও পড়ুন:
- সূরা ফালাক: قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ - مِن شَرِّ مَا خَلَقَ - وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ - وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ - وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
- সূরা ফালাকের বাংলা উচ্চারণ : কুল আউজু বিরাব্বিল ফালাক্ব; মিন শাররি মা খালাক্ব; ওয়া মিন শাররি গাসিক্বিন ইজা ওয়াক্বাব; ওয়া মিন শাররিন নাফ্ফাছাতি ফিল উক্বাদ; ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। (মাখরাজসহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেয়া জরুরি )
সূরা ফালাকের ব্যাখ্যা ও সারকথা (Tafseer and Core Message of Surah Al-Falaq)
সূরা ফালাকে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের চারটি নির্দিষ্ট ক্ষতিকর বিষয় থেকে স্বীয় আশ্রয়ে আসার নির্দেশ প্রদান করেছেন:
- ১. সৃষ্টির অনিষ্ট: আল্লাহর সৃষ্টিজগতের যেকোনো ক্ষতিকর দিক থেকে বেঁচে থাকা।
- ২. অন্ধকার রাত্রির অনিষ্ট: রাতের আধাঁরে ঘটে যাওয়া অশুভ ও অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পাওয়া।
- ৩. জাদুটোনার প্রভাব: কুহক ও জাদুকরের ফু দিয়ে করা মন্দ প্রভাব নিষ্ক্রিয় করা।
- ৪. হিংসুকের হিংসা: কোনো ব্যক্তি যখন হিংসা পোষণ করে অকল্যাণ সাধনে উদ্যত হয়, তার থেকে নিজেকে নিরাপদ রাখা।
আরও পড়ুন:
দৈনন্দিন জীবনে সূরা ফালাকের আমল ও ফজিলত (Virtues and Daily Practice of Surah Al-Falaq)
- ফরজ নামাজের পর আমল: হযরত উকবা বিন আমির (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) প্রতিটি ফরজ নামাজের শেষে সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াতের বিশেষ পরামর্শ দিয়েছেন।
- ঘুমানোর পূর্বে প্রতিরক্ষা: নবী করিম (সা.) প্রতি রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে নিজের দুই তালুতে ফুঁ দিয়ে শরীরে হাত বুলিয়ে নিতেন।
- জাদুটোনা থেকে মুক্তি: নবীজি (সা.)-কে যখন ইহুদিদের পক্ষ থেকে জাদু করা হয়েছিল, তখন সুরা ফালাক ও সুরা নাস নাজিল হয়। এর আয়াতগুলো তিলাওয়াত করে রশির ১১টি গিট খোলা হয় এবং তিনি পুরোপুরি আরোগ্য লাভ করেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:



