এশিয়ান বিচ কাবাডি: থাইল্যান্ড ও সিরিয়াকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা

বাংলাদেশ নারী দল
এখন মাঠে
0

এশিয়ান বিচ কাবাডি গেমসে দারুণ একটি দিন পার করলো বাংলাদেশ। থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে শুভসূচনা করলো মেয়েরা। এরপর ছেলেরাও জিতেছে সিরিয়ার বিপক্ষে।

চীনের সানিয়ায় আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) নারী বিভাগে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল দল। ছেলেদের বিভাগে সিরিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। জিতে নেয় ম্যাচ। প্রথমার্ধেই ২৯-৮ পয়েন্টে এগিয়ে ম্যাচের লাগাম মুঠোয় নিয়েছিল দল।

আগামীকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) মেয়েরা দ্বিতীয় ম্যাচ খেলবে চাইনিজ তাইপেকে ৪৮-৩২ ব্যবধানে হারিয়ে শুরু করা নেপালের বিপক্ষে। ছেলেরা লড়বে পাকিস্তানের বিপক্ষে। ইরানের বিপক্ষে ৩৮-২৮ পয়েন্টে হেরে গ্রুপ পর্ব শুরু করেছে পাকিস্তান।

এএম