ইরানকে বাদ দিয়ে বিশ্বকাপে ইতালিকে খেলানোর প্রস্তাব, না করলো ফিফা

ইরান ও ইতালির দল
এখন মাঠে
0

বিশ্বকাপ ফুটবল ঘিরে নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এর ঘনিষ্ঠ এক দূতের প্রস্তাব, ইরানের জায়গায় বিশ্বকাপে খেলুক ইতালি।

ফিন্যান্সিয়াল টাইমসের সূত্র মতে জানায়, পাওলো জাম্পোল্লি এই প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানটিনোকে। তার যুক্তি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো দল বিশ্বকাপে থাকা উচিত। তবে ফিফা পরিষ্কার জানিয়ে দিয়েছে, মাঠের পারফরম্যান্সই শেষ কথা। যোগ্যতা অর্জন করায় ইরানই খেলবে বিশ্বকাপে।

এদিকে বিষয়টি শুধু খেলাতেই সীমাবদ্ধ নয় জড়িয়ে গেছে আন্তর্জাতিক রাজনীতিও। যুক্তরাষ্ট্র, ইতালি ও ইরানকে ঘিরে কূটনৈতিক সমীকরণে এই প্রস্তাব নিয়ে চলছে আলোচনা। সব মিলিয়ে, ইতালিকে বিশ্বকাপে আনার সম্ভাবনা খুবই কম। তবে প্রশ্ন উঠছে বিশ্বকাপ কি রাজনীতির বাইরে থাকতে পারছে?

এএম