আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। কানাডার টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। ম্যাচের ৩৯ মিনিটে অ্যান্টোনিও নুসার দুর্দান্ত বাঁকানো শটে এগিয়ে যায় নরওয়ে। তবে ৭৪ মিনিটে আমাদ দিয়ালোর দারুণ গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই নায়ক হয়ে আবির্ভূত হন আর্লিং হালান্ড। ৮৬ মিনিটে অস্কার ববের পাস থেকে ওয়ান-টাচ ফিনিশে জয়ের গোল করেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে এটি হালান্ডের ৬০তম গোল, আর মাত্র ৫৩ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। এই জয়ের ফলে শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।