লিভারপুলের মালিক প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ জানিয়েছে, ‘১৮৯২ হোল্ডিংস’ নামের একটি কনসোর্টিয়ামের কাছে লিভারপুলের একাংশের মালিকানা বিক্রির জন্য চূড়ান্ত চুক্তি হয়েছে।
আরও পড়ুন:
এই কনসোর্টিয়ামের নেতৃত্বে আছেন ব্রিটিশ ব্যবসায়ী অমিত ভাটিয়া। তার সঙ্গে বিনিয়োগ করেছে মিত্তাল ফ্যামিলি ট্রাস্ট, কে-ফাইভ স্পোর্টস ও ইই ক্যাপিটাল। কে-ফাইভ স্পোর্টসের প্রধান বিনিয়োগকারী বেজোস।
ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তিতে লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ মালিকানা হাতবদল হচ্ছে। যার মূল্য দেড় বিলিয়ন পাউন্ডের বেশি। সেই হিসাবে ক্লাবটির মোট মূল্যায়ন দাঁড়াচ্ছে পাঁচ বিলিয়ন পাউন্ডের বেশি। এর আগে, ২০১০ সালে প্রায় ৩০ কোটি পাউন্ডে লিভারপুল কিনেছিলো এফএসজি।





