আসিয়ান কাপে অংশ নিবে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল
এখন মাঠে
0

ফিফা আসিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। বাফুফে এবং ফিফা দুই পক্ষের মাঝেই আসিয়ান কাপ নিয়ে সকল আলোচনা শেষ হয়েছে। আজ (শনিবার, ২২ আগস্ট) বাফুফের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আর এই টুর্নামেন্টের মাধ্যমেই প্রথমবারের মতো ফিফা আয়োজিত কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে ফিফা স্বীকৃত টুর্নামেন্টে খেললেও সরাসরি ফিফার আয়োজনে খেলা হয়নি বাংলাদেশের। শনিবার বাফুফের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, ফিফার আমন্ত্রণে সাড়া দিয়ে আসিয়ান কাপে খেলতে যাবে বাংলাদেশ।

ভারত এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার পরেই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিলো ফিফা। আর লম্বা অপেক্ষা আর একাধিক গুঞ্জনের পর তাতে সাড়াও দিয়েছে বাফুফে। নভেম্বর মাসে সাফ ফুটবলের আগে ইন্দোনেশিয়ার মাটিতে এই টুর্নামেন্ট দিয়ে নিজেদের প্রস্তুতি সারবে হামজা-জামালরা।

ইএ