টস জিতে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করে অ্যাডিলেড। টমাস কেলি ৩৮, হেনরি হান্ট ৩৫ এবং নোয়া ম্যাকফ্যাডেন করেন ৩১ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সাকলাইন নেন ৪ উইকেট, রুবেলের শিকার ৩টি। চার ম্যাচে রুবেলের উইকেট এখন ১৪টি। জবাবে প্রথম বলেই জিসান আলমের উইকেট হারায় এইচপি।
আরিফুল ইসলাম ৬৬ রানের লড়াকু ইনিংস খেললেও বাকিদের ব্যর্থতায় ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে ২১ রানের জয় পায় অ্যাডিলেড স্টাইকার্স অ্যাকাডেমি।





