অ্যালান বর্ডার, গ্রেক চ্যাপেল, স্টিভ ওয়াহ সহ- সাতজন সাবেক তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ইমরান খানের স্বাস্থ্যঝুঁকি, পরিবার ও আইনজীবীর সঙ্গে দেখা করার বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়।
তারা স্পষ্ট করেছেন, এটি কোনো রাজনৈতিক অবস্থান নয়, কেবল মানবিকতার খাতিরেই তারা কথা বলছেন। এর আগে গত আগস্টে বিশ্ব ক্রিকেটের ২২ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে ইমরান খানের উন্নত চিকিৎসার দাবি জানিয়ে চিঠি দিয়েছিলেন।
কারাবন্দী ইমরান খানের সুচিকিৎসা ও তার সাথে মানবিক আচরণের দাবিতে বিশ্বজুড়ে সাবেক ক্রিকেটারদের এই তোলপাড় এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে





