ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল

উয়েফা নেশনস লিগ

ইংল্যান্ড দলের খোলোয়াড়রা
এখন মাঠে
0

উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার জালে ৭ বার লক্ষ্যভেদ করেছে ইংল্যান্ড। হ্যারি-কেইন, বুকায়ো সাকাদের জোড়া গোলে বিশাল ব্যবধানে জয় পেয়েছে ইংলিশরা।

ম্যাচের মাত্র ৮ মিনিটেই স্কোরশিটে নাম লেখান হ্যারি-কেইন। ২১ মিনিটে ব্যবধান বাড়ান মিডফিল্ডার জুড বেলিংহাম। ৩৯ মিনিটে ইংলিশদের ৩-০ ব্যবধানে এগিয়ে নেন অ্যান্থনি গর্ডন।

বিরতিতে যাওয়ার আগে আরও একবার ক্রোয়েশিয়ার জালে বল জড়ান বুকায়ো সাকা। বিরতি থেকে ফিরে জোড়া গোল তুলে নেন কেইন। ম্যাচের ৬৮ মিনিটে জোড়া গোল পূরণ করেন সাকা। ক্রোয়েশিয়ার জালে সপ্তমবারের মতো বল জড়ান মর্গান রজার্স। একই গ্রুপের অন্য ম্যাচে চেকিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

আরও একবার ম্যাচের শুরুতেই গোল পেয়েছেন ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল। ম্যাচের ৩৫ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার রদ্রি। দ্বিতীয়ার্ধে চেকিয়া এক গোল পরিশোধ করে খেলায় ফেরার চেষ্টা করলেও ৮৯ মিনিটে গোল করে ম্যাচের ব্যবধান পরিষ্কার করেন মিকেল মেরিনো।

এফএস