রুয়েল মিয়ার ফাইফারে প্রথম ইনিংসে ৪২৬ রানে থামে খুলনা। জবাবে প্রথম ইনিংসে ৯৪ রানে গুটিয়ে যায় বরিশাল। ফলো অনে পড়ে ব্যাট করতে নেমে দুই উইকেটে ৪৩ রানে দিন শেষ করেছে ইফতির দল। এখনো ২৮৯ রানে পিছিয়ে থাকা বরিশালের হাতে আছে ৮ উইকেট। সিলেটে ময়মনসিংহের করা ৩১১ রানের জবাবে পাঁচ উইকেটে ২৩৬ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা।
আরেক ম্যাচে আসরের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তার অপরাজিত ১০২ রানের ইনিংসে ভর করে বিনা উইকেটে ১৯০ রানে দিন শেষ করেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ৩৬৪ রান করা রাজশাহীর চেয়ে ১৭৪ রানে পিছিয়ে দলটি। মিরপুরে রংপুরের করা ৩৪০ রানের জবাবে ৬ উইকেটে ১২০ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা বিভাগ।





