ফিফা সভাপতি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন, জুরিখে বসছে কাউন্সিলের সভা

ফিফার সদর দপ্তরের সাইনবোর্ডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি
এখন মাঠে
0

বিশ্ব ফুটবলের নীতিনির্ধারণী গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের জুরিখে জড়ো হচ্ছেন ফিফার শীর্ষ কর্মকর্তা ও ফুটবল প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিরা।

বৈঠকে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ, বিভিন্ন প্রতিযোগিতার পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবারের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সংস্থাটির পরিচালন ব্যবস্থা। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব বাতিল হওয়ার পর থেকেই সমালোচনার মুখে তিনি।

ইউরোপ, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলোর প্রধানরাও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ফিফার ৩৭ সদস্যের কাউন্সিলের এই বৈঠকে বাতিল হওয়া বিনিয়োগ পরিকল্পনা, সদস্য দেশগুলোর জন্য আর্থিক বরাদ্দ, শৃঙ্খলাবিধি সংস্কার এবং সংস্থার স্বচ্ছতা নিয়ে আলোচনা হওয়ার কথা। ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতির নির্বাচন সামনে রেখে এই বৈঠক ইনফান্তিনোর নেতৃত্বের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এএম