রিকার্ভ পুরুষ দল ফাইনালে উঠেছে দাপুটে পারফরম্যান্সে। আবদুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া দলটি সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদকের লড়াই নিশ্চিত করে। এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কাজাখস্তান। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এই ফাইনাল।
অন্যদিকে কম্পাউন্ড নারী দলও ফাইনালে উঠেছে দৃঢ়তা ও ধারাবাহিকতার পরিচয় দিয়ে। বন্না আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিকে নিয়ে গড়া বাংলাদেশ দল সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ স্কোরে হারায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ কাজাখস্তান। এই ইভেন্টের স্বর্ণপদকের লড়াই অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর।
আরও পড়ুন:
চলতি প্রতিযোগিতার শুরু থেকেই বাংলাদেশের কম্পাউন্ড আর্চাররা নজর কেড়েছেন। বাছাইপর্বে পুরুষ কম্পাউন্ডে নওয়াজ আহমেদ রাকিব ৬৯৩ স্কোর করে প্রথম হন। নারী কম্পাউন্ডে বন্না আক্তার ৬৯৬ স্কোর নিয়ে শীর্ষস্থান দখল করেন। রিকার্ভ পুরুষ বিভাগেও আবদুর রহমান আলিফ ৬৫৭ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেন।
সুলাইমানিয়াহতে ২৪ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ এশিয়া কাপের দ্বিতীয় লেগ। এই প্রতিযোগিতা থেকে পদকের পাশাপাশি বিশ্ব র্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে।
এখন বাংলাদেশের সামনে দু’টি ফাইনাল, দু’টি বড় পরীক্ষা। লক্ষ্য একটাই—দৃঢ়তা, নিখুঁত নিশানা আর চাপ সামলে সেরা পারফরম্যান্সের মাধ্যমে দেশের জন্য স্বর্ণপদক জয়।





