
এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের স্বর্ণপদক জয়
জাপানের মাটিতে ইতিহাস গড়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে নিজেদের সোনার মুকুট ধরে রাখল ভারত। ফাইনালে চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে হারমানপ্রীত কৌরের দল।

শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডে সিরিজ বোমা হামলা, ১৫ জনকে দোষী সাব্যস্ত করলেন আদালত
২০১৯ সালে শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে ভয়াবহ ইস্টার সানডে সিরিজ বোমা হামলার মামলায় ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির উচ্চ আদালত। ওই হামলায় ২৭০ জন নিহত এবং ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানরা ‘ইংলিশ-ওয়াশ’
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ইংলিশরা।

টি-টোয়েন্টিতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ জস বাটলারের
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩০ রান করেই স্বীকৃত সব ধরনের টি-টোয়েন্টিতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে ৮ম বার এশিয়া কাপ জিতলো ভারত
নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের মুকুট পরলো ভারত নারী দল। এ নিয়ে অষ্টম বারের মতো নারী এশিয়া কাপের শিরোপা গেলো ভারতের ঘরে।

ডারউইনে টেস্ট জিতিয়ে আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পেসার হাসান মাহমুদ। ম্যাচে ৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি। এবার সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই পেসার।

ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মারুফা আক্তার
টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন পেসার মারুফা আক্তার। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। মারুফা ছাড়াও উন্নতি হয়েছে সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি, দিলারা আক্তার দোলাদের।

৬০০তম টেস্টে ভারতের দাপুটে জয়
গল টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়েছে ভারত। ৩৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০৬ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। নিজেদের ইতিহাসের ৬০০তম টেস্ট ম্যাচ জয় দিয়েই রাঙাল টিম ইন্ডিয়া।

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতের দলে ডাক পেলেন সারাংশ
শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। প্রথমবারের মতো ভারতের টেস্ট স্কোয়াডে এসেছেন সারাংশ জৈন।

বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গু, প্রকোপ সামলাতে শ্রীলঙ্কায় ড্রোনের ব্যবহার
মশার মাধ্যমে ছড়ানো এক রোগের বিরুদ্ধে লড়তে ড্রোন ব্যবহার করছে শ্রীলঙ্কা। প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়তে সামরিক ড্রোন মোতায়েন করেছে দেশটি। এসব ড্রোন ভবনের ছাদের ওপর জমে থাকা পানি ও মশা প্রজননের অন্যান্য স্থান খুঁজছে। বিবিসির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশে ফিরলো শ্রীলঙ্কা
ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর মাত্র তিন বছরের মাথায় বিশ্বব্যাংকের উচ্চ-মধ্যম আয়ের গোষ্ঠীতে পুনরায় প্রবেশ করেছে শ্রীলঙ্কা। তবে এই র্যাঙ্কিং অর্থনীতি আকারের ওপর ভিত্তি করে নয় বরং মাথাপিছু আয়ের ওপর ভিত্তি করে করা হয়। অবশ্য কোনো জাদুর মন্ত্রে এটি হয় নি। বরং এই প্রত্যাবর্তন দেশটির ঋণখেলাপি পরবর্তী-সংস্কার কর্মসূচি কার্যকর হওয়ার সুস্পষ্ট প্রমাণ।

শ্রীলঙ্কার কারাগারে রাতভর সংঘর্ষে নিহত ২৭, আহত শতাধিক
শ্রীলঙ্কার একটি কারাগারে কয়েদিদের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৭ জন নিহতের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। তাদের মধ্যে চারজন কারারক্ষী। আহত হয়েছেন ১০০ জনের বেশি। কর্মকর্তারা জানিয়েছেন, গত ৫ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা।