গুরুতর চোটে হ্যারি কেইন; বায়ার্ন ও ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা

হ্যারি কেইন
এখন মাঠে
0

গুরুতর চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে এই স্ট্রাইকারের।

এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার বুন্দেসলিগায় কোলোনের বিপক্ষে খেলার সময় এই গুরুতর চোট পান তিনি।

কেইনের এই চোটের খবর ক্লাবের পাশাপাশি ইংল্যান্ড ফুটবল দলের জন্যও বড় ধাক্কা। আগামী বছর মার্চে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। দুই লেগের ম্যাচ দুটি ২৭ ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। সেই দুই ম্যাচে অধিনায়ককে না পাওয়ার শঙ্কা রয়েছে দলটির।

হ্যারি কেইনের এমন চোট এবারই প্রথম নয়। এর আগে ২০২৪ সালে বায়ার্নের হয়ে খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। এছাড়া ২০১৮-১৯ ও ২০১৭-১৮ মৌসুমেও একই চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন এই স্ট্রাইকার।

এএম