রোববার ( ১৪ জুলাই) ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। ৪০ রানের মধ্যে তিন উইকেট হারায় ভারত। সেখান থেকে ভারতের হয়ে ইনিংস গড়ার কাজ করেন সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ। তাঁরা মিলে ৬৫ রানের জুটি গড়েন।
সেটাই ম্যাচের লাগাম ভারতের হাতে এনে দেয়। পরাগ ২২ রান করে আউট হয়ে গেলেও স্যামসান করেন ৫৮ রান। শেষে শিবম দুবের ১২ বলে ২৬ রানের ক্যামিও ভারতকে ১৬৭ রানে পৌঁছে দেয়।
ভারতীয় বোলারদের দাপটে কখনও মনে হয়নি জ়িম্বাবোয়ে জিততে পারে। রান তাড়া করতে নেমে পুরো ২০ ওভার খেলতে পারেনি জ়িম্বাবোয়ে।
মুকেশ কুমার ৪ উইকেট তুলে নেন। দুবে দু'টি উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত ১২৫ রানে শেষ হয়ে যায় সিকান্দার রাজাদের ইনিংস।




 founder Abhijeet Dipke-320x167.webp)
