শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে রাজ্যটির কামজং জেলায় সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে এক কুকি নারী নিহতের ঘটনায় নতুন দফা সংঘাতের সূত্রপাত হয়।
পুলিশের দাবি, যৌথ বাহিনীর সদস্যরা কামজং জেলায় অবৈধ বসতি উচ্ছেদে অভিযানে গেলে বাধা দেয় স্থানীয় নারীরা। সেসময় কিছু সশস্ত্র হামলাকারী নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। পরে স্থানীয় বসতিতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
এদিকে, মণিপুরে নতুন দফা সংঘাতের ঘটনায় উদ্বেগ জানিয়ে রাজ্যটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।





