৫৩ বছর বয়সী বাশারের নির্বাচক হিসেবে অভিজ্ঞতা নতুন নয়। এর আগে তিনি বাংলাদেশ পুরুষ ও নারী—দুই দলের সঙ্গেই জাতীয় নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। দেশের ক্রিকেটে অন্যতম সফল এই ব্যাটসম্যানই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করেছিলেন।
আরও পড়ুন:
তার নেতৃত্বে গঠিত চার সদস্যের এই প্যানেলে সদস্য হিসেবে রয়েছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। এছাড়া নতুন করে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনর নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতেও দায়িত্ব পালন করেছিলেন হাসিবুল।





