পিএসএলের মাঝপথেই দেশে ফিরছেন ৬ ক্রিকেটার

পিএসএলের লোগো
ক্রিকেট
এখন মাঠে
0

পিএসএল এর মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে ৬ বাংলাদেশি ক্রিকেটারকে। ইনজুরিতে ছিটকে গেছেন জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন। বাকি পাঁচ ক্রিকেটারকে ফিরতে হচ্ছে জাতীয় দলের দায়িত্বে।

পিএসএলে খেলতে গিয়ে চোটে পড়েছেন পারভেজ হোসেন ইমন। তার দল লাহোর কালান্দার্স জানিয়েছে, কাঁধের ইনজুরির কারণে টুর্নামেন্টে আর খেলতে পারবেন না তিনি। তিন ম্যাচে একটি ঝড়ো ইনিংসসহ ভালো শুরু করলেও হঠাৎই ছিটকে যেতে হলো তাকে। ফলে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে হচ্ছে এই ওপেনারকে।

আরও পড়ুন:

অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে জাতীয় দলের পাঁচ ক্রিকেটারকেও মাঝপথে বিদায় জানাতে হচ্ছে পিএসএলকে। তারা হলেন তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দেয়া ছিল তাদের।

ইএ