লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার অফিসে ১৮ জনের বদলি

লটারির মাধ্যমে বদলি কার্যক্রমে আইনমন্ত্রী
দেশে এখন
0

সারাদেশের ১৩১ জন সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকায় বদলি করেছে আইন মন্ত্রণালয়। দক্ষতা অনুযায়ী ১ সপ্তাহের মধ্যে ঢাকার বিভিন্ন অঞ্চলে তাদের তাদের পোস্টিং করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে পদায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় আইনমন্ত্রী বলেন, ‘সরকার সব জায়গায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে চায়।’ রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয় বলেও জানান তিনি।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘সাব-রেজিস্ট্রার পদে বদলি নিয়ে অনেক অভিযোগ করেছে। নেতিবাচক সেই পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি করার উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়।’

তিনি জানান, বিগত ছয় মাসে দুর্নীতি প্রমাণিত হওয়ায় ১০ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ​সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া সাংবাদিকদের প্রতিবেদন না করার আহ্বান জানান আইনমন্ত্রী।

এএইচ