ওয়াসিম-বোল্টের কাতারে মুস্তাফিজ; সিরিজে দাপুটে জয় বাংলাদেশের

মোস্তাফিজুর রহমান
ক্রিকেট
এখন মাঠে
0

মুস্তাফিজুর রহমানের ওয়ানডে ক্যারিয়ারের ৬ষ্ঠ ফাইফারে (৫ উইকেট) চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এ পারফরম্যান্সে বাঁহাতি পেসারদের মধ্যে এ তালিকায় এখন ওয়াসিম আকরাম ও ট্রেন্ট বোল্টের সঙ্গে যৌথভাবে অবস্থান মুস্তাফিজের।

ওয়ানডে ক্রিকেটে নতুন উচ্চতায় উঠলেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন এ বাঁহাতি পেসার।

এ পারফরম্যান্সের মাধ্যমে ওয়ানডেতে ৫ উইকেট শিকারের সংখ্যা দাঁড়িয়েছে তার ৬ বার। ফলে বাঁহাতি পেসারদের মধ্যে এ তালিকায় এখন কিংবদন্তি ওয়াসিম আকরাম ও গ্রেট ট্রেন্ট বোল্টের সঙ্গে যৌথভাবে অবস্থান মুস্তাফিজের।

তবে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, যার ঝুলিতে রয়েছে ৯টি ৫ উইকেট। মুস্তাফিজের বয়স এখনো ৩০, ফর্মও দারুণ, তাই স্টার্ককে ছাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন:

মজার বিষয় হলো, মাত্র ১১৮ ইনিংসেই এ মাইলফলকে পৌঁছেছেন মুস্তাফিজ, যেখানে ওয়াসিম আকরামের লেগেছিল ৩৫১ ইনিংস।

দীর্ঘ প্রায় ৭ বছর পর আবার ৫ উইকেট পাওয়ায় এই পারফরম্যান্স আরও বিশেষ কিছু। দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও প্রশংসায় ভাসিয়েছেন তাকে।

বাংলাদেশ জাতীয় দলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘মুস্তাফিজ তো গ্রেট বোলার আমাদের বাংলাদেশের জন্য এবং ওর অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় কেউ ভুলতে পারবে না। কারণ বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে এবং এরকম একটা প্লেয়ার থাকলে টিমের জন্য অনেক হেল্প হয় এবং যে-কোনো ক্রাইসিস মোমেন্টে হলেই মুস্তাফিজকে আমরা চিন্তা করতে পারি। কারণ ও এতো ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে এবং ওই টাফ সিচুয়েশনে এটা আমার কাছে মনে হয় যে আমি নিজেও ওর সঙ্গে প্রায় ১০ বছর খেলেছি ইন্টারন্যাশনাল আমি ওর কাছ থেকে দেখেছি, ওকে দেখলে অবশ্যই আমার অনেক কনফিডেন্ট মনে হয় বোলিংয়ে, বিশেষ করে ক্রাইসিস মোমেন্টে। অসাধারণ পারফরম্যান্স করেছে এবং ও যেভাবে বোলিং করেছে, আমরা সবসময় আশা করি মুস্তাফিজ এরকমই বোলিং করবে।’

সব মিলিয়ে, পারফরম্যান্স দিয়েই নিজের কথা বলে চলেছেন কাটার মাস্টার। মুস্তাফিজুর রহিম আর এগিয়ে যাচ্ছেন নতুন ইতিহাসের পথে।

জেআর