ফাফ ডু প্লেসিসকে ছাড়িয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বাবর আজম

ক্রিকেটার বাবর আজম
ক্রিকেট
এখন মাঠে
0

পিএসএল কোয়ালিফায়ারে অধিনায়ক হিসেবে ফাফ ডু প্লেসিসকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন বাবর আজম। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

করাচিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৫৯ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংসে পেশওয়ার জালমিকে তুলেছেন ফাইনালে।

এই ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, হয়েছে একাধিক রেকর্ডও। টি-টোয়েন্টিতে এক দেশে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ভিরাট কোহলি ও অভিষেক শর্মার পাশে জায়গা করে নিয়েছেন বাবর।

আর অধিনায়ক হিসেবে ফাফ ডু প্লেসিসকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনিই। ফর্মে ফেরা বাবর আজমের এবার লক্ষ্য শিরোপা জেতা।

এফএস